বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে একরাতে ৩ বাড়ীতে ডাকাতি, সাইজিং মিলে চুরি

বুধবার, ২১ মে ২০২৫ | ৫:০৯ অপরাহ্ণ

আড়াইহাজারে একরাতে ৩ বাড়ীতে ডাকাতি, সাইজিং মিলে চুরি

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একরাতে ৩ বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি এবং একটি সাইজিং মিলে চুরি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার রাতে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পশ্চিমপাড়া এবং বাসস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। রাত ১টা থেকে ৩টা পর্যন্ত এই ডাকাতির ঘটনাগুলো ঘটে।
এলাকাবাসী ও গৃহকর্তাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পশ্চিমপাড়া গ্রামে সেরাজউদ্দিনের বাড়ীতে ২০/২৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল হানা দিয়ে দরজা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুটে নেয়। এই সময় সেরাজ উদ্দিনের ছেলে আবু সাইদকে (২৫) পিটিয়ে আহত করে। এই সময় পাশের বাড়ীর দিন ইসলামের বাড়ী থেকে ১৫ হাজার টাকা, সুফিয়ানের বাড়ী থেকে ২০ হাজার টাকা লুটে নেয়। ৩টি ডাকাতি শেষে একে একে পাশ্ববর্তী লিটন ও সুমনের বাড়ীতে হামলা করলেও কিছু নিতে পারেনি। । পরে রাত ৪টার দিকে রামচন্দ্রদী বাসস্টেশনে রুহেল সিকদারের মালিকানাধীন মেইলে জানালা কেটে ঢুকে ৬টি মটর, ১৬টি ভিমসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন জানান, আমরা ডাকাত ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন