নাজমুল হাসান :
রাজধানীর লালমাটিয়া নিউ কলোনী জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ মার্চ বিকেলে লালমাটিয়া নিউ কলোনী জামে মসজিদ এর দ্বিতীয় তলায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও বামনা- পাথরঘাটা-বেতাগী বরগুনা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লালমাটিয়া নিউ কলোনি জামে মসজিদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মোড়ল।ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্রনেতা বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ভোলার রাজনীতিক ও আগামী নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী হায়দার আলী লেলিন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শহীদ মল্লিক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক মুক্তাদির তরু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে ১ হাজার মুসল্লিদের ইফতার করানো হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।