নাজমুল হাসান :
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র জোবিঅ-এনায়েত নগর কাশিপুর অফিসের ম্যানেজার শাকিল মন্ডল এর যুগান্তকারী পদক্ষেপে বদলে গেছে পরিবেশ।গ্রাহক সেবার মানোন্নয়নে মনোনিবেশ এবং অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করায় স্বস্তি মিলেছে জ্বালানি খাতে। দিনভর নিজস্ব জনবল এবং স্থানীয় সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে পরিস্থিতি অনুকূলে নিয়ে এসেছেন। ম্যানেজার শাকিল মন্ডল দলমত সবকিছুর উর্ধ্বে থেকে কঠোর হাতে অনিয়ম দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছেন। তার কাছে দলীয় পরিচয় বড় বিষয় নয়, নিয়ম মোতাবেক কাজ করাটাই বড় বিষয়। বকেয়া আদায়, রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সবকিছুতেই তার সাফল্যের সূচক ঊর্ধ্বমুখী। এই অফিসের দুষ্টচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে থাকেন তিনি। ব্যক্তিগত যোগ্যতা দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করায় ডেপুটি ম্যানেজার থেকে তিনি ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়ে রেখে চলেছেন সাফল্যের স্বাক্ষর। এই এলাকার বিভিন্ন কলকারখানা শিল্প প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারির কারণে গ্যাসের অপব্যবহার কমে এসেছে। সরকারি রাজস্ব বেড়েছে বহুগুণ। তার এসব ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রশংসিত হয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। এ কারণে অনেকেই তার বিষয়ে হিংসা বশত নানা সময়ে সংবাদ কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারে প্রলুব্ধ করে থাকেন। অবৈধ গ্যাস ব্যবহারকারীরা সুযোগ না পেয়ে বেশিরভাগ সময়ে এসব ষড়যন্ত্রে লিপ্ত থাকেন। ম্যানেজার শাকিল মন্ডল যোগদান করার পর থেকে বদলে গেছে জোবিঅ-এনায়েত নগর কাশিপুর অফিসের পারিপার্শ্বিক পরিবেশ। যার কারণে সহকর্মীরাও তার এই কাজের প্রতি যথেষ্ট আন্তরিক। তার মতো দেশপ্রেমিক এবং দক্ষ ম্যানেজার এর হাত ধরে বদলে যাবে তিতাস গ্যাসের সামগ্রিক পরিবেশ এমনটাই প্রত্যাশা সেবা গ্রহীতাদের।