মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যবসায়ীকে মারধর করে পাসপোর্ট ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ | ৪:০৮ অপরাহ্ণ

ব্যবসায়ীকে মারধর করে পাসপোর্ট ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আলোচিত সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অনুসারীরা রাজধানী ঢাকার পল্টনে ব্যবসায়ী মো. সেলিম রেজাকে মারধর করে বিদেশগামী ৮জন যাত্রীর ৮ টি পাসপোর্ট ও নগদ একলক্ষ পঞ্চাশ হাজার টাকা জোড় পূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার (৩’রা মার্চ ) রাত সাড়ে ৭টার সময় পল্টন মডেল থানাধীন ইসলাম গলিস্থ আয়াজ ইন্টারন্যাশনাল, ৬৪/৪, সাবা কমপ্লেক্স, ইসলাম টাওয়ার গলির নিচ তলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. সেলিম রেজা পল্টন মডেল থানায় ১.মোঃ হামিদ উল্লাহ হামিদ ২.মোঃ রুবেল ৩.প্রবীর বনিক ৪.মোঃ মামুন ৫.মাসুদ ৬.ফাহিম সহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী সেলিম রেজা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বেগমাবাগ গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

ব্যবসায়ী সেলিম রেজা বলেন, আমি বিভিন্ন সময়ে ১নং বিবাদীর মাধ্যমে আমার বিদশেগামী যাত্রীদের নিদ্রিষ্ট ফি প্রদানের মাধ্যমে ম্যানপাওয়ার করার ব্যবস্থা করে থাকি। পূর্বে বেশ কিছু পাসপোর্ট এর ম্যানপাওয়ার তাহার মধ্যমে করিয়েছিলাম। কিন্তু বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় আমি অন্যান্য মাধ্যমে কাজ করার চেষ্টা করি। এতে ১নং বিবাদী আমার উপর ক্ষীপ্ত হয়ে আমাকে বিভিন্ন সময়ে হুমকী প্রদান করে যাতে আমি তাহার সাথে কাজ করি। না করলে আমাকে এই এলাকায় ব্যবসা করতে দিবে না এবং আমাকে জানে মেরে ফেলবে বলে হুমকী প্রদান করে। গত ০৪/০৩/২০২৫ইং তারিখ রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় ৪নং বিবাদী অন্যান্য বিবাদীদের সাথে পূর্বপরিকল্পিতভাবে আমাকে ফোন করে পল্টন মডেল থানাধীন ইসলাম গলিস্থ আয়াজ ইন্টারন্যাশনাল, ৬৪/৪, সাবা কমপ্লেক্স, ইসলাম টাওয়ার গলি নিচ তলায় আসতে বলে। আমি সরল মনে তাদের অফিসে গেলে বিবাদীর কোন কিছু বুঝে বুঝে উঠার আগেই আমার উপর চড়াও হয়। এ সময়ে ১নং বিবাদী তাহার হাতে থাকা একটি মোটা শক্ত বাশের লাঠি দ্বারা আমার মাথা হাত পা সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথারী আঘাত করতে থাকে। ২, ৩, ৪, ৫, ৬ ও ৭নং বিবাদীর একত্রে আমার শরীরের উপর্যুপরি কিল ঘুষি চড় থাপ্পর ও লাতহি মারতে থাকে। বিবাদীদের দেয়া আঘাতে আমি মাটিতে লুটিয়ে পরি এবং প্রায় অচেতন হয়ে যাই। আঘাতকালে আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং বিবাদীদের কবল হতে আমাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আঘাতকালে ৪নং বিবাদী আমার ৮জন যাত্রীর ম্যাপাওয়ার বাবদ আমার নিকট থাকা ১,৫০,০০০/-(একলক্ষ পঞ্চাশ হাজার) টাকা জোর পূর্বক কেড়ে নেয়। ৬নং আসামী আমার ৮জন যাত্রীর ৮ টি পাসপোর্ট জোড় পূর্বক কেড়ে নেয়। বিবাদীগণ মূলত আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমার উপর আক্রমন করে।
এবিষয়ে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ বলেন,তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন