মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মোগরাপাড়ায় প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ৮:৩৪ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মোগরাপাড়ায় প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত ও বিভিন্ন দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা
থেকে দুপুর ৪ টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকে।

সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি ও কাঁচপুর হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

তবে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান ও মোগড়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কাঁচপুর হাইওয়ে থানার ওসি, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান ও স্থানীয় লোকদের উপস্থিতিতে অবৈধ স্থাপনা ও ফুটপাত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় ‌। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, পথচারী ও জনগণের স্বার্থে ও যানজট নিরসনের জন্য এই উচ্ছেদ অভিযান চালানো হবে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে মহাসড়কের জায়গা দখল করে স্থায়ী ও অস্থায়ী পাঁচ শতাধিক স্থাপনা নির্মাণ করে প্রভাবশালী মহল। ওইসব স্থাপনায় দোকান প্রতি ১০-৫০ হাজার টাকা জামানত নিয়ে মাসিক ৩-১৫ হাজার টাকা ভাড়া আদায় করে আসছে যুগের পর যুগ। এছাড়া প্রতিবার দখল উচ্ছেদের ২৪ ঘণ্টার মধ্যেই ওই চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কে যান চলাচলে বাঁধার সৃষ্টি করে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, বর্তমানে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় মহাসড়কে পাঁচ শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যেন এই জায়গা গুলোতে কোনো ভাবেই আর অবৈধ দোকানপাট না বসতে পারে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন