শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মাদকের টাকা না দেয়ায় ছেলের ছুড়িকাঘাতে বাবা খুন

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | ৬:৪২ অপরাহ্ণ

সোনারগাঁয়ে মাদকের টাকা না দেয়ায় ছেলের ছুড়িকাঘাতে বাবা খুন

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত পুত্রকে মাদক সেবনের টাকা না দেয়ায় ছুড়িকাঘাতে খুন হলেন শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি।

রবিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। নিজের ছেলে রিফাত (১৮) এর হাতে খুন হন তিনি।

নিহতের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, আমার চাচাতো ভাই রিফাত(১৮) মাদকাসক্ত। প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে ঝগড়া করতো।আজ দুপুরে মাদকের টাকার জন্য তার বাবার সাথে ঝগড়ার একপর্যায়ে ছুড়ি দিয়ে পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান,মাদকের টাকার জন্য বাবার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ছুড়িকাঘাত করে দ্রুত পালিয়ে যায় রিফাত। পরে এলাকাবাসী এসে রিফাতের বাবা শফিকুলকে মৃত অবস্থায় পায়।এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
এবিষয়ে সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান খাঁন জানান, “ছেলের হাতে বাবার খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন