মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ | ৬:১২ অপরাহ্ণ

আড়াইহাজারে  শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলার প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে আলোচনা সভার করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথীর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ই্উসুফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু সিদ্দিক ভুইয়া, সাংগঠনিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লাল মিয়া , জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি কবির হোসেন , বীরমুক্তিযোদ্ধা মুছা মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, পৌরসভা জামায়াতের সভাপতি মুহাম্মদ নুরুল আমিন প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন বলেন, এ দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের মর্মন্তুদ এক দিন। বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি বাহিনী বাংলার শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। পরে বিশেষ মুনাজাত করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন