শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যানজট ও জনদূর্ভোগ নিরসনে মতবিনিময় সভা

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ | ৫:২১ পূর্বাহ্ণ

ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যানজট ও জনদূর্ভোগ নিরসনে মতবিনিময় সভা

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড মোগরাপাড়া চৌরাস্তা থেকে আনন্দ বাজার, বৈদ্যেরবাজার রোডে যানজট নিরসনে এবং জনদূর্ভোগ কমাতে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সভা সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার ভূমি আশারাফুর রহমান, মেঘনা গ্রুপ, আমান গ্রুপ, আল মোস্তফা এবং মার্শ ফিড এর মালিকগণের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ সভায় আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হয় যে, কোম্পানীর মালিকগণ নিজস্ব ব্যবস্থাপনায় ২০(বিশ) জন ভলান্টিয়ার হিসেবে লাইনম্যান নিয়োগ দিবেন যারা পরীক্ষামূলকভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত যানজট নিরসনে কাজ করবেন। উপজেলা প্রশাসনসহ সকলেই ডিসেম্বর-২০২৪ পর্যন্ত যানবাহন চলাচলে শৃঙ্খলার বিষয়টি দেখবেন। এ সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত থাকলে এর ধারাবাহিকতা বজায়ের লক্ষ্যে জানুয়ারি মাসের ১ম সপ্তাহে পুনরায় সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন