শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | ২:৫৯ অপরাহ্ণ

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা গ্রুপের পেপার এন্ড পলপ তৈরির কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে । আগুনের তীব্রতা প্রখর হলে বিভিন্ন দিক থেকে ইউনিট বাড়তে থাকে।

পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর কোম্পানিসহ ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, সোনারগাঁয়ের মেঘনাঘাট ঝাউচরে অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের টিস্যু কারখানায় সোমবার (১৮ নভেম্বর) ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে কারখানার প্রায় কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, কারখানায় আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ তাদের প্রায় ১২টি ইউনিট কাজ করছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও বলা যাচ্ছে না।

কারখানার এক শ্রমিক জানায়, রাতের ডিউটি করতো অনেক শ্রমিক সেখানে আটকা পরেছে। না জানি তাদের কি হয়! আগুনের তিব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বাহির করতে পারেনি কর্তৃপক্ষ। ভোর ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন