শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই, মরদেহ উদ্ধার

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | ১:০৭ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই, মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগঁায়ে মোহাম্মদ হানিফ নামে এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের একটি ঝেঁাপ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, দূর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর তার সাথে থাকা একটি প্রাইভেটকার নিয়ে গেছে। তার পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে এটি ধারণা করা হচ্ছে। 

নিহত হানিফ লক্ষীপুর জেলার রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মো. কেরামত আলীর ছেলে। ছিনতাই হওয়া ওই প্রাইভেটকারটির চালক ছিলেন তিনি। 

এ বিষয়ে সোনারগঁা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী এ জানান, নিহত হানিফের স্ত্রী রহিমা বেগম ও তার ২ ছেলেসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পর সকাল দশটায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন