শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে দুর্গোৎসব উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ | ১২:২৪ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে দুর্গোৎসব উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগঁায়ে শারদীয় দুর্গোৎসব ২০২৪ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সোনারগঁা থানা যুবদলের উদ্যোগে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভৈরব্দী এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ভৈরব্দী শ্রী শ্রী দূর্গা পূজা কমিটির অনুকূল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব। 

বিশেষ অতিথি ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, কৃষক দলের সদস্য সচিব বাবুল আহমেদ,থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশরাফ মোল্লা, থানা যুবদলের যুগ্ন আহবায়ক রাকিব হাসান, যুগ্ন আহ্বায়ক কাউসার, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, বাবু,জুয়েল মুন্নাসহ অনেকে উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন