শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মো. নুর নবী জনি :

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৫:০০ অপরাহ্ণ

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে বৈদ্যের বাজার নৌ পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সোনারগাঁ থানা রোডে অবস্থিত আয়েশা আমজাদ হাসপাতালের পাশে মারিখালী নদে ভাসমান হাত বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয় ।

বৈদ্যের বাজার নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান,সকালে মারিখালি নদে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী খবর দিলে নৌ-পুলিশের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি বলেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন