সুবিধাবাদী দল পল্টিবাজ আবু হানিফ সরকার বাবু ও তার সহোদর ভাই ইব্রাহিম সরকার সোহেলের চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নের নয়াপুর এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠেছে। স্থানীয় কাঁঠালিয়াপাড়া গ্রামের লুৎফর রহমান সরকারের ছেলে বাবু ও সোহেল এলাকায় প্রকাশ্যে ভুমিদস্যুতা ও চাঁদাবাজি করছে। আগে জাতীয় পার্টির সাদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ছিলেন আবু হানিফ সরকার বাবু। সে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছিল। এখন সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকারের আপন ভাতিজা হিসেবে বিএনপি পরিচয়ে পূর্বের ন্যায় আবারো তাদের অপকর্ম শুরু করেছে বলে এলাকাবাসীর অভিযোগ।
সাদীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাদীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলামিন একাধিক হত্যা মামলার আসামি হয়ে গাঢাকা দেয়। মোটা অংকের টাকা লেনদেন করে বাবু-সোহেল যুবলীগ নেতা দেলোয়ার ও ছাত্রলীগ নেতা আলামিনের সঙ্গে যৌথভাবে কনফিডেন্স গ্রুপের স্ক্র্যাপ ও বালুভরাটের ব্যবসা করছে। বাবু-সোহেলের কব্জায় রেখে এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে।
এলাবাসীর অভিযোগ, নয়াপুর, কাঁঠালিয়াপাড়া, দেওভোগ, বৈইলর, আন্দারমানিকসহ আশপাশের গ্রামের নিরীহ মানুষ নির্মাণ সামগ্রী ও অন্যান্য মালামাল পরিবহন করলে বাবু-সোহেলকে চাঁদা দিতে হয়। বিশেষ করে অন্যত্র থেকে এখানে যারা বাড়ী-ঘর নির্মাণ কাজ করছে তাদেরই চাঁদার টাকা পরিশোধ করতে অহরহ বিপাকে পড়তে হচ্ছে বেশী। তছাড়া আবু হানিফ সরকার বাবু ও ইব্রাহিম সরকার সোহেলের নেতৃত্বে রীম-বীকন আবাসন কোম্পানির জমি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে। এদের নেতৃত্বে সন্ত্রাসীরা রীম- বীকনে জমি দখল করতে গিয়ে কোম্পানির কর্মচারী একই এলাকার আমজাত হোসেন সরকারের ওপর ও তার বাড়ী-ঘরে সন্ত্রাসী হামলা চালায় বাবু-সোহেল বাহিনী। এসব ঘটনায় তাওদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকার শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।