সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মেয়র আইভীকে জেলা নাট্য সংস্থার ফুলেল অভ্যর্থনা

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ | ১১:৫৩ অপরাহ্ণ

মেয়র আইভীকে জেলা নাট্য সংস্থার ফুলেল অভ্যর্থনা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে ফুলেল অভ্যর্থনা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থা।

১৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নগর ভবনের কার্যালয়ে গিয়ে তাকে এ অভ্যর্থণা জানানো হয়।

জেলা নাট্য সংস্থার নব-নির্বাচিত সভাপতি মীর আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন নূরের নেতৃত্বে অভ্যর্থনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্থার সহ-সভাপতি সামসুর রহমান ফালান, যুগ্ম সম্পাদক মোসলেহউদ্দিন জীবন, সহ-সাধারণ সম্পাদক এম আর হায়দার রানা, মনির হোসেন নিমাই, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত, অর্থ সম্পাদক সানোয়ার তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ওবায়েদউল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলম ভূইয়া, কার্যনির্বাহী সদস্য শফিউল আলম রেজা ও আবদুল মালেক।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন