নাজমুল হাসান :
যে বিস্ময়কর প্রতিভার যাদুস্পর্শে বাংলাদেশের জ্বালানি সেক্টরে বিশেষ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড লুটপাটের হাত থেকে রক্ষা পেয়েছে তিনি হলেন প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুনুর রশীদ মোল্লাহ। তার কঠোর মনোভাব এবং অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় ঘুষ বাণিজ্য ও লুটপাট কমে এসেছে বহুগুণ।দেশের গ্যাস বিতরণের ছয় কোম্পানির মধ্যে শীর্ষে উঠে আসে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।মো. হারুনুর রশীদ মোল্লাহ তিতাসের এমডি পদে দায়িত্ব নেয়ার ২ বছরের মধ্যে ৬ লাখ ৬৯ হাজার ৪৮৬টি গ্যাসের চুলার সংযোগ, ৫১৫টি শিল্প, ৫২৯টি বাণিজ্য, ১৭৯টি ক্যাপটিভ ও ৫৪টি সিএনজি গ্রাহকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ৭৪৪ দশমিক ৪১ কিলোমিটার অবৈধ গ্যাসের পাইপলাইন অপসারণ করা হয়েছে। প্রিপেইড মিটার স্থাপনে আর্থিক লেনদেন না করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিতাসের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করেছেন। বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই মেয়াদে তিনি ৫ জনকে বরখাস্ত, ১৪ জনকে সাময়িক বরখাস্তসহ মোট ১৮৯ জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। তিতাসের কার্যক্রম গতিশীল করতে ১ হাজার ৫০ জনকে বিভিন্ন স্থানে বদলি করেছেন।যে ধারা এখনো অব্যাহত রয়েছে। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে মোট ৪০৪ দশমিক ০৬ কোটি বকেয়া টাকা আদায় করেছেন।দীর্ঘদিন কোম্পানিটির বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া, প্রশাসনিক বিশৃঙ্খলা, নিম্নমানের গ্রাহকসেবার অভিযোগ থাকলেও বর্তমানে এসব অভিযোগ কমে এসেছে। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দায়িত্ব নেওয়ার পর থেকে সব ধরনের অনিয়ম কমে এসেছে। অবৈধ গ্যাস সংযোগ প্রায় বন্ধ হয়েছে। প্রশাসনে ফিরেছে শৃঙ্খলা। গ্রাহকসেবার মানও বেড়েছে আগের যে কোনো সময়ের তুলনায়। কর্মদক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনায় মো. হারুনুর রশীদ মোল্লাহ দেশের গ্যাস বিতরণের ছয় কোম্পানির মধ্যে সকলের চেয়ে এগিয়ে আছেন।তার ব্যাবস্থাপনায় গ্রাহকের দাড়প্রান্তে সেবা পৌছে দিতে তিতাস গ্যাসের বেশ কয়েকটি জোনাল অফিস নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে।
তিতাস গ্যাসের এতসব সংস্কার হওয়ার কারণে অবৈধ গ্যাস সংযোগ থেকে মাসোয়ারা আদায়কারী ও ঘুষের সাথে জড়িত ঘাপটি মেরে থাকা কিছু ষড়যন্ত্রকারীরা এই মানুষটিকে নিয়ে বিভিন্ন ভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে যাচ্ছে। হারুনুর রশিদ মোল্লাহ তিতাস গ্যাস কোম্পানিকে একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন। একারণে দিন রাত তার অবিরাম চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি শুধু তিতাস গ্যাসের এমডি নন, তিনি একজন কর্মবীর ব্যাক্তিও বটে।