রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ৩:৪৬ অপরাহ্ণ

আড়াইহাজারে  আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আটককৃতরা হলো উজান গোবিন্দীর রিফাত মিয়া (২২), রবিন মিয়া (২৬), আব্দুল মান্নান (৩৫), ভাড়াটিয়া সুমন মিয়া (২৫) ও বড় বিনাইরচর গ্রামের ফাহিম মিয়া (২৪)।
পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বড় ফাউসার হাবিবুল্লাহ ভ‚ইয়া ও তার ভাগিনা জুয়েলের বাড়িতে ১০/১৫ সশস্ত্র ডাকাত দল হানা দেয়। বাড়ির গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের লোকজনকে। জিম্মি করে হাবিবুল্লার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ৬ লাখ ৫২ হাজার ৫শ’ টাকা এবং তার ভাগিনার ঘর থেকে একই কায়দায় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ সাত লাখ ৯১ হাজার ৫শ’ টাকার মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় হাবিবুল্লাহ বাদী হয়ে গত বৃহস্পতিবার আড়াইহাজার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করলে পুলিশ চিরুনী অভিযানে নামে। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের নিকট থেকে দেড়ভরি স্বর্ন ও ১টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন