বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদেরকে জনগণের ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি বাস্তবায়নের শপথ নিতে হবে বলে মন্তব্য করে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নেতৃত্বে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সকল ভেদাভেদ ভুলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে ঝঁাপিয়ে পড়তে হবে। কঠিন থেকে কঠিনতর আন্দোলন সংগ্রামের এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে এক দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও বিএনপি’র নেতাকর্মীসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গনমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা গুলো বলেন।
তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে এদেশে সবাইকে স্বাধীন ভাবে রাজনীতি করার অধিকার করে দিয়েছিলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে বর্তমান স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারারুদ্ধ অবস্থায় গৃহবন্দী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না তিনি হাসপাতালের ভর্তি। আল্লাহ পাকের দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও শারীরিক সুস্থতা কামনা করছি।
তাই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদেরকে শপথ নিতে হবে দেশের মানুষের ভোটের অধিকার ও হারানো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন সংগ্রামে ঝঁাপিয়ে পরতে হবে।
সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৫ প্রতিষ্ঠাবার্ষিকীর বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।