শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে দুই শিশুর মরদেহ উদ্ধার

সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | ১০:৩২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ  শীতলক্ষ্যা নদীতে দুই শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরের ময়মনসিংহ পট্রি সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে বিল্লাল (৮) ও ইসমাইল (৮) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।নিহত বিল্লাল বন্দর কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজী এবং ইসমাইল পাশের বাড়ির বাদল কাজীর বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নাই। আজ সকালে শীতলক্ষ্যার তীরে তাদের লাশ ভেসে উঠে।জানা গেছে, বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শীতলক্ষ্যায় গোসল করতে গেলে তারা ডুবে গিয়ে নিখোঁজ হয়।

ঘটনাটি নিশ্চিত করে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান, এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন