শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, রুহুল আমিনের নিন্দা

বুধবার, ২৩ আগস্ট ২০২৩ | ১২:৫৮ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, রুহুল আমিনের নিন্দা

সোনারগাঁ থানায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ ১১৩জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার।
এক বিবৃতিতে রুহুল আমিন শিকদার বলেন, সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের উপর পুলিশের অর্তকিত লাঠিচার্জ টিয়ারশেল ও গুলিবর্ষণ করে নেতাকর্মীদের আহত করে এখন উল্টো বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সোনারগঁা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক এমপি আতাউর রহমান আঙুর, সোনারগঁাও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান,সোনারগঁা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগঁা উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক পিএস সেলিম হোসেন দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুল কাইয়ুমসহ ১১৩ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা দায়ের করেছে।
আমি এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত এই মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাকর্মীদের নিংশর্ত মুক্তির দাবি করছি।
প্রসঙ্গত- গত শনিবার সোনারগঁায়ের কঁাচপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রবিবার মধ্যরাতে সোনারগঁা থানার উপ- পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে সোনারগঁাও থানায় একটি মামলাটি দায়ের করেন। মামলা নং ৩১(৮)২৩।
মামলায় বিএনপির ১১৩জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলা ৯কে গ্রেপ্তার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন