শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে এমপি খোকার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মোনাজাত

শনিবার, ১২ আগস্ট ২০২৩ | ১০:৫০ অপরাহ্ণ

সোনারগাঁয়ে এমপি খোকার  সুস্থতা কামনায়   কুরআন খতম ও দোয়া মোনাজাত

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সুস্থতা কামনায় বারদী ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (১২আগষ্ট) দুপুরে বারদী ইউনিয়ন
জাতীয় পার্টির কার্যালয়ে রোগমুক্তি কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার রোগ মুক্তি কামনায় বারদী মার্করাজ মসজিদ মাদ্রাসায় কোরআন খতম ও বিষেশ মোনাজাতের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন জাতিয় পার্টির সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আমিন হোসেন, সাধারণ সম্পাদক জাকির সরকার, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি বারদী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী, সদস্য ফারুক আহমেদ মান্নান, বারদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ মাসুদ, ফরিদা ইয়াসমিন সংরক্ষিত মহিলা সদস্য, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সোহেল, জাতীয় পার্টির নেতা দেলোয়ার হোসেন দেলুসহ বারদী ইউনিয়ন জাতীয় পার্টির নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন