শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে টেক্সটাইল মিলের চার কোটি টাকার যন্ত্রাংশ চুরি

শনিবার, ১২ আগস্ট ২০২৩ | ১:৫৩ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে টেক্সটাইল মিলের চার কোটি টাকার যন্ত্রাংশ চুরি

সোনারগাঁয়ে একটি টেস্কটাইল মিলের জেনারেটর কক্ষ থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ২০ প্রকার যন্ত্রাংশ চুরি হয়েছে। গত কয়েকদিন ধরে এ চুরি সংঘটিত হয়ে আসছে। ঘটনাটি ঘটে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় অবস্থিত ফেইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্যান্টাকি টেক্সাইল মিলে। বৃহস্পতিবার চুরির বিষয়টি জানতে পেরে পরে সোনারগঁা থানা পুলিশে খবর দিলে সোনারগঁা থানার পরিদর্শক (অপারেশন) মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পান।
ক্যান্টাকি টেক্সাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম কাজল বলেন, মিলের সীমানা প্রাচীরে মানুষের যাতায়তের চিহ্ন দেখে জেনারেটর কক্ষ পর্যবেক্ষণ করে চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গত কয়েকদিন ধরে অজ্ঞাত চোরেরা ইএমসিপি, ইআইএম, ইসিএম, ইগনেশন ট্রান্সফরমা, স্ট্যাটিং মোটর, থ্রোটল ভাল্ব, বাইপাস ভাল্ব, ফুয়েল ম্যাটারিং ভাল্ব, সিডিভিআর, পাওয়ার ক্যাবল, রক্যার আর্মসহ ৩ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।
জেনারেটর যন্ত্রাংশের বিষয়ে দক্ষ কেউ এ চুরির সঙ্গে জড়িত। অভিজ্ঞ না হলে যন্ত্রাংশ কেউ এভাবে খুলতে পারবে না। এ বিষয়ে থানায়, বিজিএমইএ, বিকেএমইতে অভিযোগ জানানো হয়েছে।
এ ঘটনায় সোনারগঁা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সোনারগঁা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন