শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ১৫ আগষ্ট উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | ১২:২৫ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে ১৫ আগষ্ট উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মোগরাপাড়া এলাকায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, মুক্তিযোদ্ধা ওসমান গণি, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার,সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, যুবলীগের মোগরাপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক, নাজমুল রহমান সজীব প্রমুখ।
বর্ধিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামীলীগ যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতিককে বিজয়ী করার ঘোষনা দেওয়া হয়। এছাড়াও আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন