সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইকবাল হোসেন মোল্লা পূণরায়  সেন্ট্রাল হসপিটালের চেয়ারম্যান নির্বাচিত

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | ৩:৩৫ অপরাহ্ণ

আড়াইহাজারে ইকবাল হোসেন মোল্লা পূণরায়   সেন্ট্রাল হসপিটালের চেয়ারম্যান নির্বাচিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনেষ্টিক সেন্টার লিঃ এ ইকবাল হোসেন মোল্লা পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেলে ওই প্রতিষ্ঠানের মাসিক সাধারণ সভায় তার বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।

উপস্থিত সকল পরিচালকদের মতামতের ভিত্তিতে হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ( এমডি) সিরাজুল ইসলাম তাকে দ্বিতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন। 

সভায় চেয়ারম্যান এবং এমডি ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ম্যানেজার মাহাবুব মোল্লা, সাবেক চেয়ারম্যানে মজিবুল্লাহ নাহিদ, প্রফেসর শাখাওয়াত হোসেন বুলবুল, সাংবাদিক রফিকুল ইসলাম রানা, পরিচালক জাফর আহাম্মেদ পাঠান দুলাল, মবিনুল ইসলাম ভূইয়া, এম বারেক আহাম্মেদ, জাকির হোসেন, ওবাইদুল কাদের, নুরুজ্জামান, সাইফুল ইসলাম মোল্লা, লুৎফুন্নাহার, সোহাগী আক্তার, শাহে আলম শিকদার সহ সকল পরিচালক বৃন্দ। সভা শেষে নবনির্বাচিত চেয়ারম্যানের পক্ষ থেকে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন