সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কৃষকলীগের মত বিনিময় সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

রবিবার, ২৩ জুলাই ২০২৩ | ৭:৩৬ অপরাহ্ণ

আড়াইহাজারে কৃষকলীগের মত বিনিময় সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা কৃষকলীগের মত বিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি একই সাথে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মুক্কিযোদ্ধা এস এম
মাজহারুল হক অডিটরিয়ামে আলোচনা সভা ও উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষরোপন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কুষকলীগের সভাপতি ভিপি আমির হোসেন।

সঞ্চালনা করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাবের রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ ( আড়াইহাজার )আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক এড. এস এম ওয়াজেদ আলী খোকন,সদস্য সচিব মোঃ শাহ জামাল খোকন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল
চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব মোঃ সুন্দর আলী, হাইজাদী ইউপির চেয়ারম্যান মোঃ আলী হোসেন ভূঁইয়াসহ আওয়ামীরীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন