বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ৩ দিন ধরে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতা রাজু নিখোঁজ

রবিবার, ২৫ জুন ২০২৩ | ২:১৯ পূর্বাহ্ণ

বন্দরে ৩ দিন ধরে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতা রাজু নিখোঁজ

বন্দরে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন রাজু আহমেদ (৩৫) নামের বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতা। বুধবার (২১ জুন ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর শুক্রবার (২৩ জুন ) সন্ধ্যা পর্যন্ত তার কোনো খেঁাজ পাওয়া যায়নি।

নিখোঁজ রাজু আহমেদ বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সদস্য ও বন্দর থানা যুবলীগ নেতা।
মো. রাজু আহমেদ নাসিক ২২নং ওয়ার্ডের নুরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে।

তিনি দীর্ঘ দিন বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সদস্য ও বন্দর থানা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। এই ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ (জিডি) ডায়েরি করেছে তঁার বাবা। যার জিডি নং-৯০৭।

নুরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অফিসের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খেঁাজ করে তার সন্ধান না পেয়ে শুক্রবার রাতে বন্দর থানায় নিখেঁাজ (জিডি) ডায়েরি করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন