বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে এমপি বাবুর কঠোর হুশিয়ারী

শনিবার, ২৭ মে ২০২৩ | ৬:৩৮ পূর্বাহ্ণ

আড়াইহাজারে এমপি বাবুর কঠোর হুশিয়ারী

নৌকার বাহিরের প্রার্থীকে এলাকাতে ঢুকতে দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বৃহস্পতিবার রাত ৯টায় আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া ঈদগাহ মাঠে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব সুন্দর আলীর উঠান বেঠকে এই কথা বলেন।

সাংসদ নজরুল ইসলাম বাবুর বক্তব্যের একটি ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি বলেন, নৌকার বাহিরের প্রার্থী তাদের এলাকাতে ঢুকতে দেওয়া হবে না। পরে ঝাউগড়া কেন্দ্রের সকল ভোট দেওয়ার নির্দেশ দেন।

এদিকে সাংসদের একের পর এক আচারণ বিধি ভঙ্গের বিষয়টি স্বতন্ত্র প্রার্থীরা হতাশ হয়ে পড়েছে। আর আগে উপজেলার মুকুন্দী এলাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমানের ভাতিজীর জামাতা ইকবালকে আওয়ামীলীগের মেয়র প্রার্থী সুন্দর আলীর ছেলে সৈকত হোসেন প্রকাশ্যে হুমকি দেয়। যা ২৯ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়।

আড়া্ইহাজার পৌরসভা নিবার্চন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। শুক্রবার ছিল প্রতীক বরাদ্ধ। এই পৌরসভার মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
এরা হলেন আওয়ামীলীগের নৌকা প্রতীকে সুন্দর আলী, স্বতন্ত্র হাবিবুর রহমানের( পানির জগ), স্বতন্ত্র মেহের আলীর মোল্লার (নারিকেল গাছ)ও স্বতন্ত্র মামুন অর রশিদ ( মোবাইল)।

এই ব্যাপারে রিটানিং কর্মকর্তা রবিউল আলম বলেন, কেই লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন