সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে এমপি খোকার মহান মে দিবস উদযাপন, শ্রমিকদের পাশে থাকার আশ্বাস

শুক্রবার, ২৬ মে ২০২৩ | ১১:৪২ অপরাহ্ণ

সোনারগাঁয়ে এমপি খোকার  মহান মে দিবস উদযাপন, শ্রমিকদের পাশে থাকার আশ্বাস

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি:

২৬’শে মে শুক্রবার বিকাল ৫ টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় নারায়নগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার ব্যক্তিগত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি খোকা বলেন, আমি সর্বদা গরিব ও অসহায়দের পাশে থাকার চেষ্টা করি। তাছাড়া শ্রমিকদের ব্যক্তিগত ও সাংসারিক কষ্ট উপলব্ধি করতে পারি। কঠোর পরিশ্রম করে তারা মাস শেষে যে বেতন পায় তা দিয়ে সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। তাছাড়া ঈদ এলেই তাদের বেতন বোনাসের জন্য আন্দোলন করতে হয়। অনেক কষ্ট করেই তাদের সংসার চালাতে হয়। তাই সুখে দুঃখে যেকোন সময় পূর্বের ন্যায় শ্রমিকদের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রকাশ করেন এমপি খোকা এবং যেকোনো বিপদে আপদে এমপি হিসেবে নয় জনগণের খাদেম হিসেবে স্মরণ করার তাগাদ প্রদান করেন।
এছাড়া মো: সালাউদ্দিন প্রিন্স এর সভাপতিত্বে ও ফজলুল হক মাস্টার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক জাবেদ রায়হান জয়, সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ওমর ফারুক টিটু,সোনারগাঁ উপজেলা জাতীয় যুব সংহতীর আহবায়ক নাজমুল ইসলাম টিটু,পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা জাতীয় যুব সংহতীর সদস্য সচিব সেকান্দার আলী ও শ্রমিক পার্টির সোনারগাঁ উপজেলার সকল নেতাকর্মী গন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন