শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সুমন ডেইরি ফার্ম থেকে ৪ লাখ টাকা মূল্যের দুটি মহিষ চুরি

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার:

মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | ৩:৪৭ অপরাহ্ণ

আড়াইহাজারে সুমন ডেইরি ফার্ম থেকে ৪ লাখ টাকা মূল্যের দুটি মহিষ চুরি

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে সুমন ডেইরি ফার্ম থেকে সোমবার দিবাগত রাতে ২ টি মহিষ চুরি হয়েছে।

মহিষ দুটির ওজন ১৫ মন এবং মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে মালিক পক্ষ দাবী করেন।

কলাগাছিয়া ঈদগাহ ও মাদরাসা সংলগ্নে অবস্থিত ওই ফার্মের মালিক আমজাদ হোসেন জানান, রাত ২ টা পর্যন্ত তিনি ফার্মের পাহারায় ছিলেন। তখন এলাকায় বিদ্যুৎ ছিলনা। ২ টার দিকে বিদ্যুৎ আসলে তিনি তালাবদ্ধ ফার্মের পাশের কক্ষে শুয়ে ঘুমিয়ে পড়েন।

এ সময় অজ্ঞাত চোরেরা ফার্মের তারের বেড়া কেটে ও তালা ভেঙ্গে তার ফার্মে থাকা ছোট বড় ২৫ টি গরু ও দুটি মহিষের মধ্যে থেকে উল্লেখিত মহিষ দুটি চুরি করে নিয়ে যায়। তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নিবেন বলেও জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন