সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কৃষকের ৪টি গরু চুরি

মঙ্গলবার, ১৬ মে ২০২৩ | ১১:০২ অপরাহ্ণ

আড়াইহাজারে কৃষকের ৪টি গরু চুরি

আড়াইহাজারে এক কৃষকের গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার সদর পৌরসভার ঝাউগড়া গ্রামে মৃত টোনাই এর ছেলে নাসির উদ্দিনের গোয়াল ঘর থেকে এই গরু চুরির ঘটনা ঘটে।
কৃষক নাসির উদ্দিন জানান, ওই রাতে গরুর গোয়াল ঘরে তালা দিয়ে বসত ঘরে গিয়ে শুয়ে পরেন তিনি।

ভোররাতে গিয়ে দেখেন গোয়াল ঘরের দরজার তালা ভেঙে ৪টি গরু নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। গরুগুলো আগামী কোরবানীর ঈদে বিক্রির জন্য নাসির উদ্দিন মোটাতাজাকরণ করছিলেন।চুরি হয়ে যাওয়া ৪টি গরুর মূল্য প্রায় ছয় লক্ষ টাকা বলে তিনি জানান। এ চুরির ঘটনায় মালিক সর্বশান্ত হয়ে গেছেন।

এ সমস্ত চুরির ঘটনা কমাতে পুলিশের রাতের টহল বারানোর দাবি জানান এলাকাবাসী।এ ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব জানান, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন