সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আজাদের মুক্তির দাবিতে খাগকান্দা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

শনিবার, ১৩ মে ২০২৩ | ১০:৪৯ অপরাহ্ণ

আজাদের মুক্তির দাবিতে খাগকান্দা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আড়াইহাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগকান্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৩ মে) সকালে বিক্ষোভ মিছিল বের করে খাগকান্দা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় বিক্ষোভ মিছিল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, খাগকান্দা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক হারুন, সদস্য সচিব শিমুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিপু সুলতান, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কাজী জামাল, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মো. শফিকুল ইসলাম জিলানী, বিএনপি নেতা আব্বাস আলী, কাসেম আলী, রবিকুল, মজিবুর, মোস্তফা, দেলোয়ারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন