সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে পাওনাদারের সন্ত্রাসী হামলায় দিনমজুর আহত

শনিবার, ১৩ মে ২০২৩ | ১০:৪৬ অপরাহ্ণ

বন্দরে পাওনাদারের সন্ত্রাসী হামলায় দিনমজুর আহত

বন্দরে মুদী দোকানের পাওনা টাকা না পেয়ে পাওনাদারের সন্ত্রাসী হামলা দেনাদার নুর ইসলাম (৫০) রক্তাক্ত জখম হয়েছে। এ ব্যাপারে আহত দিনমজুর বাদী হয়ে শনিবার (১৩ মে) দুপুরে পাওনাদার মুদী দোকানী ফালাইন্নাসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এর আগে গত শুক্রবার (১২ মে) রাত ৯টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় দেনাদার দিনমজুর নুর ইসলামকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার মৃত সৈয়দ আলী ছেলে কলা বিক্রেতা নূর ইসলাম একই এলাকার মৃত ইউনুস সরদারের ছেলে ফালাইন্না মিয়ার মুদী দোকান থেকে বাকিতে চাউলের বস্তা ক্রয় করে। রুজি রোজগার কম হওয়াতে দিনমজুর নুর ইসলাম মিয়া সময় মত মুদী দোকানে বাকি টাকা দিতে ব্যার্থ হয়।

এ ঘটনার জের ধরে গত শুক্রবার রাতে পাওনাদার মুদী দোকানী ফালাইন্না ও তার ৩ সন্ত্রাসী ছেলে রুপি, হোসেন ও রাব্বি ক্ষিপ্ত হয়ে দেনাদার নুর ইসলাম মিয়াকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে বেদম ভাবে কুপিয়ে ও পিটিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন