সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজার পৌর নির্বাচন, মাত্র ১০ মিনিটে প্রার্থীর আইনজীবীর মোটর সাইকেল চুরি

শুক্রবার, ১২ মে ২০২৩ | ৮:১৪ অপরাহ্ণ

আড়াইহাজার পৌর নির্বাচন, মাত্র ১০ মিনিটে প্রার্থীর আইনজীবীর মোটর সাইকেল চুরি

নির্বাচনের আগেই কপাল পুড়লো এক কাউন্সিলর প্রার্থীর। মনোনয়নপত্র জমা দিয়ে এসে দেখেন তার আইনজীবীর মোটর সাইকেলটি নেই। মাত্র ১০ মিনিটেই চুরি হলো আড়াইহাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম এর আইনজীবী মোঃ সুমন এর ইয়ামাহা ফেজার এফআই ব্যান্ডের মোটর সাইকেলটি। এ ঘটনা শুক্রবার দুপুর পৌণে ২ টায় আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসের নীচে ঘটেছে।

জানাগেছে, কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম দুপুর পৌণে ২টা নাগাদ আইনজীবী মোঃ সুমনসহ মোটর সাইকেলে চড়ে উপজেলা নির্বাচন অফিসে যান। নীচে মোটর সাইকেলটি রেখে দোতালায় উঠে রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মাত্র ১০ মিনিটেই মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামের আইনজীবী মোঃ সুমন এ বিষয়ে আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।
ইয়ামাহা ফেজার সাইকেলটির মূল্য ৩ লাখের ও উপরে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব বলেন, আমরা সিসি টিভি’র ফুটেজ দেখে চোর সনাক্ত ও মোটর সাইকেলটি উদ্ধার করার চেষ্টা করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন