সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামা প্রেসক্লাবের ৫ সাংবাদিকের পদত্যাগ

শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ | ২:২২ অপরাহ্ণ

খানসামা প্রেসক্লাবের ৫ সাংবাদিকের পদত্যাগ

আর,এম রাকিব

স্বেচ্ছাচারিতা ও সংগঠনের কার্যক্রম সাংঘর্ষিক হওয়ার কারনে দিনাজপুরের খানসামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক,দপ্তর সম্পাদক সহ ৩ সাংবাদিক একযোগে পদত্যাগ করেছেন। আজ শুক্রবার খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুলের কাছে একটি লিখিত পত্রে ৫ সদস্য স্বাক্ষরিত এই পদত্যাগপত্র জমা দেয়া হয়।

খানসামা প্রেসক্লাবের বর্তমান সহসভাপতি তফিজ উদ্দিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগকৃতরা হলেন- প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিউজ বাংলার খানসামা প্রতিনিধি আজিজার রহমান, দপ্তর সম্পাদক ও কালবেলার খানসামা প্রতিনিধি মাসুদ রানা, সমাজ কল্যাণ -ত্রাণ বিষয়ক সম্পাদক ও সকালের সময় পত্রিকার খানসামা প্রতিনিধি জসিম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও খোলা কাগজ খানসামা প্রতিনিধি ফারুক আহম্মেদ, সহ দপ্তর সম্পাদক ও JTV অনলাইনের খানসামা প্রতিনিধি সুজন শেখ।

এ বিষয়ে খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল বলেন, পদত্যাগে পত্রটি আমি হাতে পেয়েছি। কিন্ত আমি কোন রিসিভ দিব না। যারা পদত্যাগ করেছে, তাদের বিষয় পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন