বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ৬১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | ৭:৫৩ পূর্বাহ্ণ

বন্দরে ৬১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে ৬১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আসামী আবুল খায়েরকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (১২ এপ্রিল) রাত দেড়টায় বন্দরের মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে বিশেষ কৌশলে তাকে হাতে-নাতে গ্রেপ্তার করে। এ সময় হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার ২শ ৬৫ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল খায়ের নোয়াখালী জেলার কবিরহাট থানার মুকবুল চৌধুরীর হাটের নবগ্রাম এলাকার মোহাম্মদ আবু তাহেরের ছেলে।

বুধবার দুপুরে র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আবুল খায়ের দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন