ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে টিসিবির পন্য বিতরণের লক্ষ্যে উপকার ভোগিদের মধ্যে ডিজিটাল পরিবার পরিচিতি কার্ড বিতরণ করা হয়েছে। আড়াইহাজার পৌরসভা অফিস প্রাঙ্গনে পৌরসভা কর্তৃপক্ষের আয়োজনে শনিবার দুপুরে উক্ত কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন এমপি পত্নী ডাঃ সায়মা আফরোজ ইভা।
উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর মেয়র আলহাজ মোঃ সুন্দর আলী, পৌরসভার সকল সংরক্ষিত মহিলা কাউন্সিল, ওয়ার্ড কাউন্সিলর এবং সকল অফিস কর্মচারী বৃন্দ।