ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নে অবস্থিত কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গৌতম পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
এ ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আলী হোসেন ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা আক্তার, হাইজাদী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুলহক ভূঁইয়া, থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাবিন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার, থানা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম শরিফ, হাইজাদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য শাখাওয়াত হোসেন প্রমুখ। এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।