বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে শিশু সৌরভ হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ | ৭:২৩ পূর্বাহ্ণ

বন্দরে শিশু সৌরভ হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

বন্দরে সাত বছরের শিশু সৌরভ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন আটক তিনজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় বন্দর থানায় মামলা রুজু হলে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার পরিকল্পনা, হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগঁাও থানার শ্রীপতিরচরের সালাহউদ্দিনের ছেলে সানি (১৯), তার স্ত্রী আয়শা আক্তার (১৮), ও তার শাশুড়ি শিল্পী বেগম (৩৫)। শুক্রবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ।

এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) সৌরভ তার নিজ বাড়ি থেকে নিখেঁাজ হয়। নিখেঁাজের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (৬ এপ্রিল) বন্দর থানাধীন কুড়িপাড়া সাকিনস্থ ভাড়াটিয়া বাসার বাথরুমের পাশে কচুর জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সৌরভ নিখেঁাজের পর তার পরিবারের কেউ থানায় কোনো নিখেঁাজ জিডি করেনি। মরদেহ উদ্ধারের পর থেকে বন্দর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় তথ্য ও গোয়েন্দা সূত্রে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, খুনের ঘটনার সঙ্গে তার সৎ ভাই, তার ভাবী ও ভাইয়ের শাশুড়ী জড়িত আছে।

আরও উল্লেখ করা হয়েছ, প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তীতে উক্ত খুনের ঘটনায় বন্দর থানায় মামলা রুজু হলে তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার পরিকল্পনা, হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন