সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মাহাবুব হত্যা ১৪ জনকে আসামী করে মামলা – গ্রেফতার ৪

বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | ৭:২৬ অপরাহ্ণ

আড়াইহাজারে মাহাবুব হত্যা ১৪ জনকে আসামী করে মামলা – গ্রেফতার ৪

ষ্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহাবুব হত্যার ঘটনায় মামলা দায়ের ও ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে নিহতের বড় ভাই মহিবুর বাদী হয়ে ১৪ জনকে নামীয় বিবাদী করে মামলাটি দায়ের করেন। পুলিশ ইতি মধ্যে ৪ জন কে গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামীরা হচ্ছে, কিসমত, কামাল, আইয়ুবুর ও তাহের। প্রসঙ্গত, ৪ এপ্রিল সকালে সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্বের কারণে উপজেলার দুপ্তারা

ইউনিয়নের সিংরাটি গ্রামের হানিফার ছেলে মাহাবুব আলম (২৮) কে কালিবাড়ি বাজার থেকে বাড়ী ফেরার সময় রাস্তা থেকে অটো যোগে তুলে প্রতিপক্ষ হাশমত আলীর বাড়ীতে নিয়ে গিয়ে হাশমত আলীসহ তার অপরাপর ভাই ও সহযোগিরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ সময় নষ্ট করে দেয়া হয় তার একটি চোখ।

ঘটনাটি প্রথমে দুই পক্ষের সংঘর্ষ বলে রটলেও পরে জানা যায় যে, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকান্ড।

এ দিকে নিহত মাহাবুব দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং মামলার প্রধান আসামী হাশমত আলী দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি হওয়ায় বিষয়টিকে রাজনৈতিক হত্যাকান্ড বলে দাবী করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

বুধবার নিহতের জানাজায় শরিক হয়ে তিনি নিহত মাহাবুব কে তার একজন একনিষ্ট কর্মী এবং মাহাবুব দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করলে তাকে এবং তার পরিবারকে স্থানীয় আওয়ামীলীগ নেতা- কর্মীরা হত্যাসহ নানা ভাবে ক্ষতিগ্রস্থ করার হুমকী ধমকী প্রদর্শণ করতো বলে জানান। কিন্তু মামলার এজাহারে বাদী এ ব্যাপারে কিছুই উলে-খ না করে বিষয়টিকে সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্বের জের বলে উল্লেখ করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার এস আই মাহমুদুল হাসান জানান, এ যাবত অভিযুক্ত চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন