সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে চাচাতো ভাইয়ের মারধরে বৃদ্ধের মৃত্যু

সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ | ১১:৪৯ অপরাহ্ণ

আড়াইহাজারে চাচাতো ভাইয়ের মারধরে বৃদ্ধের মৃত্যু

আড়াইহাজারে চাচাতো ভাইয়ের মারধরে কামাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে চাচাতো ভাই সায়েম ও তার স্ত্রী সাথী বেগমকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

এরআগে রোববার (২ এপ্রিল) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, নয়নাবাদ গ্রামের কামাল ও একই এলাকার বাসিন্দা তার চাচাতো ভাই মৃত আতাবুরের ছেলে সায়েমের সঙ্গে ওয়ারিশ সূত্রে পাওয়া জমিজমা সংক্রান্ত বিরোধ ও দেওয়ানী মামলা চলছে।

এ নিয়ে কামালের মেয়ে তন্নি (৯) কর্তৃক দুষ্টুমির বিষয়ে কাথা কাটাকাটি ও এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে কামালকে মারধর করা হয়। আহত কামালকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় সোমবার দুপুরে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন