সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে যাত্রীবেশে অটো ছিনতাই,চালককে হত্যার চেষ্টা- আটক ১

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | ৭:৫৪ অপরাহ্ণ

আড়াইহাজারে যাত্রীবেশে অটো ছিনতাই,চালককে হত্যার চেষ্টা- আটক ১

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চালককে হত্যার চেষ্টা ও গুরুতর আহত করে অটো ছিনতাইয়ের পর ছিনতাইকৃত অটো উদ্ধার ও এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার পাঁচবাড়িয়া এলাকায়। আহত অটোচালক উপজেলার কৃষ্ণপুরা এলাকার শহিদুল্লার ছেলে নয়ন।

আহত অটোচালক নয়ন জানায়, সোমবার রাত অনুমান ১০টার দিকে দুজন যাত্রীবেশী ছিনতাইকারী কৃষ্ণপুরা থেকে পাঁচবাড়িয়া যাবার কথা বলে তার অটোতে উঠে। সে তাদেরকে নিয়ে পাঁচবাড়িয়া গোরস্থান এলাকায় গেলে যাত্রীদের সাথে আরো ৪ জন যুক্ত হয়ে অটো চালকের গলায় গুনার তার পেঁচিয়ে তাকে হত্যার চেষ্টা করে এবং তার মৃত্যু নিশ্চিৎ মনে করে ঘটনাস্থলে ফেলে রেখে অটো নিয়ে চলে যায়। শক্ত তারের চাপে অটো চালকের গলার অনেক অংশ কেটে যায়।

ঐ সময় পাশ্ববর্তী মসজিদের মুসল্লিরা তারাবিহ নামাজ পড়ে নিজ নিজ বাড়ীতে যাওয়ার সময় অটো চালকের গোঙ্গানীর শব্দ শুনে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পরে ছিনতাইকৃত অটো’টি গাজীপুরা এলাকায় একটি গ্যারেজ থেকে সনাক্ত করার পর ওই গ্রামের রাকিব কে ছিনতাইকারী হিসেবে সনাক্ত করা হয় এবং তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় ।

আহত অটো চালককে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ব্যাপারে মামালার প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন