রফিক রানা, স্টাফ রিপোর্টার :
রমজান মাস পবিত্র মাস। এ মাসে যারা নিয়মিত রোজাদার তারা তো রোজা রাখে। যারা নিয়মিত রোজা রাখতে অভ্যস্ত না তারাও রোজা রাখার চেষ্টা করে। রোজা রাখলে নামাজের প্রতি মন এমনিতেই আকৃষ্ট হয়। আর নমাজ পড়তে গেলেই টুপির দরকার। তাই এ মাসে বাজারে টুপি আর আতরের দোকানে থাকে প্রচন্ড ভীর। কিন্তু এ বছর নারায়ণগঞ্জের আড়াইহাজারে এর ব্যাতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। টুপি এবং আতরের দোকানে ক্রেতার ভীর নেই।
আড়াইহাজার পৌর বাজারে ভ্যান গাড়ীতে দোকান সাজিয়ে বাহারী রঙের টুপি আর আতর বিক্রি করেন দক্ষিণপাড়া এলাকার শাহ আলম। তিনি জানান, তার দোকানে ২০ টাকা থেকে শুরু করে ২ শ টাকা মূল্যের নানা ডিজাইনের টুপি রয়েছে। কিন্তু সেই অনুযায়ী ক্রেতা নেই। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে মানুষ ভাল মন্দ খাবার সামগ্রী জোগাড় করতেই হিমসিম খাচ্ছে। টুপি আর আতরের দিকে নজর দেয়ার তাদের সময় কই”। তিনি জানান, ২ হাজার টাকা বিক্রি করলে তার ১ হাজার টাকা লাভ হয়। কিন্তু প্রতিদিন এতো টাকার টুপি আর আতর বিক্রি হচ্ছে না তার।
অপর এক টুপির দোকানদার বলেন, সাধরণ মানুষ রোজায় খাবার জোগাড় করতেই বেগ পাচ্ছে। টুপি কিনবে কি ভাবে। তিনি বলেন, ১৫০ টাকার মুরগী এখন ২৫০ টাকা। ৫০০ টাকার গরুর গোস্ত ৭৫০ টাকায় নিতে হচ্ছে। অনেকে মুরগীর গোস্ত আর গরুর গোস্ত খাওয়া ছেড়ে দিয়েছে। আগের পুরোনো টুপি ঘরে থাকলে তা দিয়েই চালিয়ে দিচ্ছে। তাই রমজানেও টুপি আর আতরের বাজার মন্দা। তা ছাড়া সাধারণ মানুষের মধ্যে বিলাসী মনোভাব টা অনেকটাই কমে গেছে বলেও দোকানদারেরা মতামত ব্যাক্ত করেন।