সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে যুবতীকে ধর্ষণ,থানায় মামলা দায়ের

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ২:৩৮ পূর্বাহ্ণ

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে যুবতীকে ধর্ষণ,থানায় মামলা দায়ের

ষ্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবতী ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে ধর্ষিতা নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ঘটনাটি উপজেলার হাইজাদী ইউনিয়নের টোটারবাগ এলাকায় ঘটেছে বুধবার দিবাগত রাতে। ঘটনার বিবরণে জানা যায় যে একই ইউনিয়নের কাহিন্দী গ্রামের খালেকের ছেলে সন্ত্রাসী সেলিম (২৮) বুধবার দিবাগত রাতে তার সঙ্গীয় কতিপয় সন্ত্রাসী বন্ধুবান্ধব নিয়ে টোটারবাগ গ্রামে ধর্ষিতা (৩৫) এর বাড়ীতে গিয়ে অস্ত্রের মুখে প্রাণ নাশের ভয় দেখিয়ে সহযোগিদের মাধ্যমে জিম্মি করে তাকে বলপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে বৃহষ্পতিবার দুপুরে
আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। প্রসঙ্গত, অভিযুক্ত সেলিমের নামে আড়াইহাজার থানায় মাদক মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে এবং সে বেশ কয়েকবার বিভিন্ন মামলায় হাজতবাস করেছে। সম্প্রতি সে জেলহাজত থেকে জামিনে এসে এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে।

আড়াইহাজার থানার এস আই নূরে আলম সিদ্দিকী জানান, অভিযুক্ত সেলিমকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন