সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে মোবাইলের শো রুমে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ

বুধবার, ২২ মার্চ ২০২৩ | ৫:০৪ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে মোবাইলের শো রুমে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জে একটি মোবাইলের শো রুশে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ওই শো রুম থেকে বিভিন্ন ব্রান্ডের আট লাখ টাকার মোবাইল ও নগদ তিন লাখ টাকা চুরি করে নিয়ে যায় বলে জানান শো রুমের মালিক মো. আমানত হোসেন।

সোমবার বেলা দুইটা থেকে বিকেল ৫টার মধ্যে আদমজী সালেহা সুপার মার্কেটে দেশবাংলা টেলিকম নামে শো রুমে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় শো রুমের মালিক আমানত হোসেন সিদ্ধিরগঞ্জ থানার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্রধরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তনাধীন। আশা করি দ্রুত চোর সনাক্ত করে তাদের গ্রেপ্তার করাসহ চুরি হওয়া মোবাইল উদ্ধার করা সম্ভব হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন