সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিটপুলিশং কার্যক্রম পরিচালনা, মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও নিয়মিত টহল জোরদার করার নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মুহাম্মদ সাইদুর রহমান খান। আজ সোমবার দুপুরে থানা পরিদর্শন করে তিনি এনির্দেশ দেন।
এছাড়াও তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্ররপত্র পর্যালোচনা,অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজতখানা ও অস্ত্রাগারে পরিস্থিতি দেখেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ক) নাজমুল হাসান ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা, ওসি তদন্ত মোজাম্মেল হোসেন, ওসি অপারেশন হাবিবুর রহমান, উপপরিদর্শক ও সহকারী
উপপরিদর্শকসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।