রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ৬৯৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | ১১:১১ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ৬৯৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

পন্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় মাদক পাচারকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৯৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জসিম উদ্দিন (৩৪), মো. বিল্লাল (৩৭) ও মো. মনজিল হোসেন (৩২)।

এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক (চট্ট মেট্টো-ট ১১-৯২২৯) ও নগদ আট হাজার সাতশত সাতচল্লিশ টাকা জব্দ করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪) মার্চ গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। মূলত তারা পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং ট্রাকের পণ্যের আড়ঁালে অবৈধ ফেন্সিডিল, গঁাজাসহ অন্যান্য মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তাদের সাথে মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন