শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ছিনতাইসহ একাধিক মামলার আসামি, পানি আক্তার ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের পদপ্রার্থী, সমালোচনার ঝড়

সোমবার, ১৩ মার্চ ২০২৩ | ৯:১৭ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ছিনতাইসহ একাধিক মামলার আসামি, পানি আক্তার ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের পদপ্রার্থী, সমালোচনার ঝড়

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন ও সম্মেলন নিয়ে চলছে নানা বিতর্ক, আলোচনা সমালোচনা। দলে মাদক কারবারি, বিভিন্ন মামলার আসামি, কিশোর গ্যাং লিডারসহ বিভিন্ন অপরাধে জড়িতরা স্থান পেলেও অবমুল্যায়িত হচ্ছে দলের দু:সময়ে রাজপথ কাপানো ত্যাগী নেতাকর্মীরা। এনিয়ে তৃনমূল নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হচ্ছে তীব্র ক্ষোভ।

এদিকে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, মারামারিসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং লিডার আক্তার ওরফে পানি আক্তার বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নাসিক ৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হওয়ায় সিদ্ধিরগঞ্জের পুরো এলাকা জুড়ে চলছে আলোচনা সমালোচনা ঝড়।

বিভিন্ন অপরাধ অপকর্ম করে প্রায় সময়ই পত্রিকার শিরোনাম হতে দেখা গেছে পানি আক্তারকে। তবে তিনি এসবের কোন তোয়াক্কা করেন না।

নাসিক ৬নং ওয়ার্ডে গড়ে তুলেছে বখাটে কিছু যুবক ও কিশোর ছেলেদের নিয়ে কিশোরগ্যাং। এই গ্রুপকে লালন পালন করেন পানি আক্তার নিজেই। আর এই গ্রুপের সদস্যদের দিয়ে এলাকায় সব ধরনের অপরাধ পরিচালনা কওে আসছেন আক্তার।

এলাকাবাসী বলছেন এলাকার ত্রাস ও হত্যা, চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে আক্তারের বিরুদ্ধে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রতিনিয়তই চলছে মারামারি হানাহানিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। তার রয়েছে বিশাল এক কিশোর গ্যাং বাহিনী। যার সেল্টার দেন পানি আক্তার। সে কিভাবে নাসিক ৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ঘোষণা দিয়ে বিভিন্ন যায়গায় ব্যানার ফেস্টুন টানিয়েছেন। তাকে নাসিক ৬নং ওয়ার্ডের সেচ্ছাসেবক লীগের সভাপতি করলে মানুষের উপর জুলুম অত্যাচার আরও বৃদ্ধি পাবে বলে জানান এলাকাবাসী।

আক্তার ওরফে পানি আক্তার সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী শিমুলপাড়া রেললাইন এলাকার মৃত করিম কসাইয়ের ছেলে। সে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা শাখা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

থানা সূত্রে জানা গেছে পানি আক্তারের বিরুদ্ধে একাধিক হত্যা চেষ্টা, ডাকাতি, চুরিসহ থানায় অন্তত দশটি মামলা দায়ের করা হয়েছে। বেশ কয়েকটি মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে এলাকায় ফের ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে জানা গেছে।

গোপন সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং লিডার আক্তার ওরফে পানি আক্তার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে দুদকের দায়ের করা মামলায় চার্জশিটভুক্ত আসামি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতির নাতনি জামাই। মতির সেল্টারেই মূলত পানি আক্তার অত্র এলাকায় অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন বলে জানা যায়।

পূর্ব পুরুষ থেকেই আদমজী শিমুলপাড়া এলাকায় বসবাস করেন পানি আক্তার। বর্তমানে আদমজী এলাকায় ত্রাসের অপর নামে রূপান্তরিত হয়েছেন তিনি। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, মারামারিসহ যে কোনো ধরণের অপরাধ তার কাছে তুচ্ছ বিষয়। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাকে শিকার হতে হয় বিভিন্ন অত্যাচারের।

জানা যায়, কিশোর থেকেই অভাবের সংসারে বড় হয়েছেন আক্তার হোসেন। ছোট বেলা থেকেইে আদমজী ইপিজেডের বিভিন্ন ফ্যাক্টরিতে পানি ছাপ্লাই দিতেন তিনি। মূলত পানির ব্যবসা করেই সংসার চলতো আক্তার হোসেনের। বিভিন্ন ফ্যাক্টরিতে পানি ছাপ্লাই দিয়ে এলাকায় মানুষের কাছে পানি আক্তার হিসেবে পরিচিতি হয়ে যায় তার। সেই থেকেই পানি আক্তার নামে সকলে তাকে চেনেন।

তবে বিভিন্ন ঘটনায় আলোচিত-সমালোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির ঘনিষ্ঠ কর্মী ক্যাশিয়ার বাবুর হাত ধরে যোগদান করেন কাউন্সিলরের গ্রুপে। পরবর্তীতে মতিউর রহমানের নাতনিকে বিয়ে করেন পানি আক্তার। বিয়ে করেই যেন ভাগ্যের চাকা খুলে যায় তার।

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড কাউন্সিলর মতির ওয়ার্ডে পড়ায় নিজের নানা শ্বশুরের ক্ষমতাকে ব্যবহার করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন পানি আক্তার। বর্তমানে কোটি কোটি টাকার মালিক তিনি। চলেন দামি প্রাইভেট কার দিয়ে। তার বহরে সবসময়ই একাধিক গাড়ি থাকে।

একাধিক স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, আদমজী ইপিজেডের কয়েকটি ফ্যাক্টরিতে ব্যবসা রয়েছে পানি আক্তারের। এই ব্যবসার সুবাধে আদমজী ইপিজেডের বিভিন্ন কোম্পানির মালামাল চুরি করে তা বাহিরে বিক্রির অভিযোগও আছে পানি আক্তারের বিরুদ্ধে।

বর্তমানে কয়েক কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ও সম্পত্তি রয়েছে তার। সকল কিছু নিয়ন্ত্রণের জন্য সব সময়ই প্রস্তুত থাকে পানি আক্তারের এক বিশাল সন্ত্রাসী বাহিনী। একটি ফোন আসার অপেক্ষায় থাকেন ঐ সন্ত্রাসী বাহিনী। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, জোর পূর্বক জমি দখল, টেন্ডারবাজি এসব টিকিয়ে রাখার জন্যই মূলত সেচ্ছাসেবক লীগের পদ বাগিয়ে নিয়ে ক্ষমতার অপব্যবহার করবেন বলে ধারণা এলাকাবাসীর। এগুলো তাদের রাজনৈতিক কৌশল।
সূত্রে আরও জানা যায়, গত ২০১৪ সালে সিদ্ধিরগঞ্জে আলোচিত সাত খুন ঘটনার পর থেকেই নানা শ্বশুরের (কাউন্সিলর মতিউর রহমান মতি) ক্ষমতার অপব্যবহার করে এককভাবে আধিপত্য বিস্তার করে নিজের রাজত্ব কায়েম করেছেন পানি আক্তার।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের শীর্ষ এক নেতার আর্শীবাদে কাউন্সিলর মতির আধিপত্য বিস্তারে অন্যান্য ব্যবসায়ীদের কোন ঠাই নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে মতির ছায়াতলে থেকে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছেন পানি আক্তার। তার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছে স্থানীয় একাধিক নিরীহ মানুষ।

এ দিকে রাজনৈতিক পদের অপব্যবহার করে নানা অপকর্ম করায় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে এক প্রকার চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এরই মধ্যে নানা সময়ে জাতীয় দৈনিকসহ স্থানীয় পত্রিকায় নিউজের প্রধান শিরোনাম হয়েছেন পানি আক্তার। সর্বশেষ আদমজী ইপিজেডের ভিতরের নির্মাণাধীন একটি ফ্যাক্টরির মালামাল ছিনতাই করেন পানি আক্তার ও তার সন্ত্রাসী বাহিনী। লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হলেও আসামিদের গ্রেফতার করতে সক্ষম হননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মামলার পর থেকেই তার নানা শ্বশুর কাউন্সিলর মতি পানি আক্তারকে গ্রেফতার না করতে থানায় এসে তদবির করেন। মামলার পর পানি আক্তার এলাকায় থাকলেও অদৃশ্য কারনে পুলিশ তাকে গ্রেফতার করেননি।

এদিকে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, কোন সন্ত্রাস, কিশোর গ্যাং লিডার, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামিকে যেনো আওয়ামী লীগের কোন পদে রাখা না হয়। টাকার বিনিময়ে এসব অপরাধীরা দলে স্থান পেয়ে আবারও বিভিন্ন অপরাধে জড়িয়ে পরে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। প্রধানমন্ত্রী বলেছেন কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, ভুমিদস্যু, মাদককারবারীকে দলের ভিতরে স্থান দেওয়া হবে না। আপনারা যাচাই বাছাই করে যোগ্য ব্যক্তিকে তার স্থানে বসাবেন বলে দাবি করেন এলাকাবাসী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন