শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে শরবতে নেশাদ্রব্য মিশিয়ে মিশুক ছিনতাই

সোমবার, ১৩ মার্চ ২০২৩ | ১:৫৮ পূর্বাহ্ণ

বন্দরে শরবতে নেশাদ্রব্য মিশিয়ে মিশুক ছিনতাই

বন্দরে যাত্রীবেশে চালকে নেশাদ্রব্যযুক্ত শরবত পান করিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা নিয়ে পালিয়েছে অজ্ঞাত ৩ যুবক। রোববার (১২ মার্চ) সকাল ৯টায় বন্দর থানাধীন হাজী সাহেবের মোড় ও কাইকারটেক ব্রিজের মধ্যবর্তী যেকোন স্থানে এ ঘটনাটি ঘটে। 

সুত্রমতে, প্রতিদিনের ন্যায় রোববার সকালে জীবিকার তাকিদে বন্দর মনারবাড়ী এলাকার জাকির মিয়ার ছেলে রতন মিয়া(২১) তার মালিকানাধীন মিশুক নিয়ে বের হয়। সকাল ৯ টায় বন্দর ঘাট হতে  ২৫-৩০ বয়সী ৩ যুবক সোনারগাঁওস্থ  কাইকারটেক ব্রিজে যাওয়ার কথা বলে আরহী হয়। পরে তারা হাজী সাহেবের মোড় এলাকায় এসে শরবতের কথা বলে নেমে পড়ে। এসময় তারা নিজেদের শরবত পান করে ঐ চালককে এক গ্লাস শরবত পান করান।

ভুক্তভোগী রতন মিয়া জানান ,ঐ শরবত পান করার পর থেকে তার শরীরে অস্থিরতা কাজ করে। পরে একজন যাত্রী সামনে এগিয়ে কিছু বাজার সামগ্রী ক্রয় করে এসময় বাকি ২ জন যাত্রী চালককে ঐ সামগ্রী এগিয়ে নিয়ে আসার কথা বলে চালককে বোকা বানিয়ে মিশুক নিয়ে সটকে পড়ে।

রতনের পরিবার জানায়, এঘটনায় তারা খুবিই হতাশ। প্রায় দেড় লক্ষ টাকা মুল্যের মিশুক হারিয়ে পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে পড়েছে বলেও তারা জানায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন