বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে দালালের খপ্পরে মানবেতর জীবন-যাপন সৌদি প্রবাসীর

সোমবার, ১৩ মার্চ ২০২৩ | ১:৫৬ পূর্বাহ্ণ

বন্দরে দালালের খপ্পরে মানবেতর জীবন-যাপন সৌদি প্রবাসীর

বন্দরে বিদেশে চাকরি দেয়ার কথা বলে ৪ লাখ টাকা নিয়ে পালিয়েছে দালাল রাশিদা বেগম(৪৫) গং।
গেল ৮মাস পূর্বে বাংলাদেশী ৪০ হাজার টাকা মাসিক বেতন, কোম্পানীর আন্ডারে আকামা, ফ্রি থাকা খাওয়া মেডিক্যালসহ নানা প্রলোভনে ৩০০ টাকা মূল্যের স্টাম্প করে পরিবারের নিকট ৪ লক্ষ টাকা নিয়ে মোস্তফা কামলকে  সৌদি আরব পাঠায় রাশিদা।

পরে রাশিদা বেগম মোস্তফা কামালের পাসপোর্ট রেখে কোন কোম্পানীতে চাকরির ব্যবস্থা না করেই লাপাত্তা হয়ে যায়। এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা বন্দর কলাবাগ এলাকার কামাল হোসেনের স্ত্রী আজিরুন নেছা।

তিনি রোববার(১২ মার্চ) সকালে বন্দর থানায় এসে দক্ষিন কলাবাগ এলাকার শাহজাহান মিয়ার ভাড়াটিয়া জনৈক আবু বকরের স্ত্রী রাশিদা বেগমকে একমাত্র আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি জানান, রাশিদা একজন দালাল তিনি আমাদের নানা প্রলোভনের ফাঁদে ফেলে ৪লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আমার ছেলেকে বিপদে ফেলে দিয়েছে। আমার ছেলে সৌদিতে ৮ মাস যাবৎ চাকরিহীন মানবেতর জীবন-যাপন করছে। পাসপোর্ট রেখে দেয়ায় আমার ছেলেকে ফিরিয়েও আনা যাচ্ছে না।

আমি রাশিদাকে আমার ছেলের ব্যাপারে জানালেও সে কোন কর্নপাত না করে উলটো হুমকি ধামকি দিয়ে আসছে। সে এখন আমাদের ৪লক্ষ টাকাও দিচ্ছে না এমনকি আমার ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থাও করছে না। 




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন