নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ার টানে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রী উধাও হয়েছেন। এ ঘটনায় প্রবাসী স্বামী রফিকুল ইসলাম (৪০ ) আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গত আটদিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে শুক্রবার (০৩ মার্চ ) সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিশনন্দি গ্রামের আব্দুর রহিমের মেয়ে মোসাঃ মার্জিয়া আক্তার (৩০)সঙ্গে প্রায় ১০ বছর আগে একই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলামের (৪০) বিয়ে হয়।তাদের ঘরে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
স্বামী রফিকুল ইসলাম সংসারের অভাব গুছাতে পারি জমান বিদেশে। এদিকে স্বামী বিদেশে থাকার সুবাদে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজিপুরা গ্রামের আজিজুলের ছেলে মো.কাউছার (৩৫) সঙ্গে বিভিন্ন সময়ে সখ্যতা ও পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে মার্জিয়া আক্তারের।
গত শুক্রবার (০৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়’টায় মার্জিয়া আক্তার স্বামীর বাড়ি থেকে নগদ ১ লক্ষ টাকা ও প্রায় ২ লক্ষ টাকার অলংকার নিয়ে পরকীয়া প্রেমিক কাউসারের সাথে পালিয়ে গিয়ে আর ফিরে আসেনি।
এর আগেও মার্জিয়া আক্তার অভিযুক্ত পরকিয়া প্রেমিক কাউসারের সাথে কয়েক দফায় বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে মার্জিয়ার বড় ভাই তাকে ফিরিয়ে নিয়ে আসতো।
এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী রফিকুল ইসলাম বলেন,
প্রবাসে থাকলেও আমি বিভিন্ন সময়ান্তর দেশে ছুটিতে আসতাম এবং নিয়মিত স্ত্রীর কাছে টাকা পাঠাতাম তাদের ভরণপোষণের জন্য। তবে গত তিন মাস পূর্বে আমি দেশে ছুটিতে ফিরে আসলে প্রত্যক্ষ ভাবে কয়েক দফায় আমি আমার স্ত্রীকে পরকীয়া প্রেমিক কাউছারের সাথে হাতেনাতে ধরি। অথচ উক্ত ঘটনায় স্ত্রী মার্জিয়া আক্তার আমাকেই নানা ধরনের হুমকী ধমকী দিতো এবং আত্মহত্যার ভয়ভীতি দেখাত।
রফিকুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে দফায় দফায় তারা সামাজিক সালিশির মাধ্যমে মিমাংসা করলেও অভিযুক্ত লম্পট কাউসার দীর্ঘ সময় যাবত তার স্ত্রীকে প্রেম ও বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে তার সাজানো গুছানো সংসার তছনছ করে দিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী স্বামী রফিকুল ইসলাম প্রসাশনের সুদিস্টি কামনা করছেন।একইসাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।