বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে মুদী দোকানের অন্তরালে ইয়াবা বিক্রি, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শুক্রবার, ১০ মার্চ ২০২৩ | ১১:৪৪ পূর্বাহ্ণ

বন্দরে মুদী দোকানের অন্তরালে  ইয়াবা বিক্রি, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরের মদনপুর ইসলামীয়া সুপার মার্কেটে মুদী দোকানের অন্তরালে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে জুবায়ের (২৮)। এমন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ মার্চ) রাতে ওই মুদি দোকানে বিশেষ অভিযান চালিয়ে ২১০পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জুবায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় পুলিশ মাদক ব্যবসায়ী ব্যবহারকৃত একটি মটর সাইকেল জব্দ করে। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী জুবায়ের বন্দর থানার ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার হাজী শামছুল হক মিয়ার ছেলে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-১৭(৩)২৩।

থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আহাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুরস্থ ফুলহর মার্কেটের সামনে অভিযান চালায়। অভিযান কালে পুলিশ মাদক ব্যবসায়ী জুবায়ের দেহ তল্লাশী চালিয়ে উল্লেখিত ইয়াবা উদ্ধার করে। পরে গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীকে মাদক মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী জুবায়ের মদনপুর ইসলামীয়া সুপার মার্কেটে মুদী দোকানের অন্তরালে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন